1 Answers

পরামর্শমূলক নির্দেশনা প্রয়োগ করে জনাব মাহবুবা ইয়াসমিন কর্মীদের কাজে উৎসাহিত করতে পারেন।

যে নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদানের পূর্বে উর্ধ্বতন নির্দেশের বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান এবং তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।

উদ্দীপকে কর্মীদের মত প্রকাশের কোনো সুযোগ দেন না। ফলে প্রতিষ্ঠানের কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করেন না এবং প্রায়ই উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হচ্ছে। অথচ যদি এক্ষেত্রে ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকত এবং নিজের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে কাজ করতেন তাহলে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন করা যেত।

সুতরাং উদ্দীপকে সংকট নিরসনে জনাব মাহবুবা ইয়াসমিন কর্তৃক গৃহীত পরামর্শমূলক নির্দেশনার সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত বলে আমি মনে করি।

5 views

Related Questions