1 Answers
ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে তমাল কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবসম্মত।
সময় নিরীক্ষার আওতায় প্রতিটি কাজের জন্য কতটা সময়ের প্রয়োজন এবং তা কখন শুরু হয়ে কখন শেষ হবে তা উপস্থাপন করেন। এতে কোন কাজগুলো চলছে কোন কোন কাজ কখন শুরু হয়েছে ও কখন কোন কাজ শেষ হবে তা বোঝা যায়। এতে কোন কাজ সঠিক সময়ে হয় নি তাও সহজে বোঝা যায় এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা সম্ভব হয়।
উদ্দীপকে তমাল প্লাইউড লি. নামে শো-রুম জানুয়ারি মাসের জন্য ১ তারিখে ৪০ হাজার পিস প্লাইউড বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। জানুয়ারির ১৬ তারিখে দেখা গেল মাত্র ১৫ হাজার পিস শার্ট বিক্রি হয়েছে। এমতাবস্থায় তমাল প্লাইউডের মান বাড়ানোর সাথে সাথে কর্মীদের কাজের সময় ও বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যেমন সময়ের নির্দিষ্টতা এবং নিয়ন্ত্রণ প্রয়োজন তেমনি পণ্যে গুণগত মানের বৃদ্ধিও প্রয়োজন। পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং কর্মীদের কাজের সময়ের মধ্যে সমন্বয় করা গেলে লক্ষ্যার্জন করা সম্ভব হয়।
তাই আমি মনে করি, ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে তমাল কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি বাস্তবসম্মত।