1 Answers
উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে যথাসময়ে গৃহীত পদক্ষেপের ফলে মনির হোসেন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন- এর সাথে আমি একমত। সময় পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি কাজ কত সময়ের মধ্যে শেষ করতে হবে এটি নির্ধারণকেই পরিকল্পনার সময় লক্ষ্য বলে। অনেক সময় এরূপ পরিকল্পনা সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্যবিন্দু বিবেচিত হয়। । তাই পরিকল্পনায় কোনো ত্রুটি দেখা দিলে সময়ের সাথে পরিকল্পনায় পরিবর্তন আনয়নের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়।
উদ্দীপকে জনাব মনির হোসেন একটি বৃহদায়তন টেক্সটাইল মিলে উৎপাদনে নিয়োজিত একটি কমিটি বার্ষিক ২০ কোটি মিটার কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং যথাসময়ে উৎপাদনকার্য সম্পাদনে ক্রয় ব্যবস্থাপককে ১০ লক্ষ বেল তুলা আমদানি করতে বলে। ৬ মাস পর দেখা গেল ১০ কোটি মিটার কাপড় উৎপাদিত হয়েছে এবং তাতে ৬ লক্ষ বেল তুলা ব্যবহৃত হয়েছে। তাই বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে আরও ২ লক্ষ বেল তুলা আমদানির ফলে যথাসময়ে উৎপাদন কার্যসম্পাদন করা সম্ভব হয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে যথাসময়ে গৃহীত পদক্ষেপের ফলে মনির হোসেন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন- বক্তব্যটি যথার্থ।