1 Answers
উদ্দীপকে আম সংরক্ষণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর- আমি এ উক্তির সাথে একমত পোষণ করছি।
খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার অর্থনৈতিক উপকার সাধন করলেও পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতিসাধন করে।
উদ্দীপকে আম অক্ষত অবস্থায় সংরক্ষণের জন্য কেমিক্যাল মেশানো হয়। এ কেমিক্যাল ব্যবহারে মানবদেহে পাকস্থলি, খাদ্যনালি প্রভৃতি অংশে টিউমার ও ক্যান্সার সৃষ্টি করে। আম সংরক্ষণে আম দোকানিরা অতিমাত্রায় ফরমালিন ব্যবহার করে যা মানুষের রক্তচাপ বাড়ায়, এলার্জিসহ বিভিন্ন শ্বাস ও চর্মরোগ সৃষ্টি করে। এসব রাসায়নিক দ্রব্য বেশি ক্ষতিকারক হয়ে থাকে শিশুদের জন্য। এছাড়া যুবক ও বয়স্করা কেমিক্যাল ব্যবহার করায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
উপরি উল্লিখিত বিষয়গুলোর কারণে আমি উক্ত উক্তির সাথে একমত পোষণ করছি।