1 Answers

একতা লি, হাসপাতাল প্রতিষ্ঠা করে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে"- বক্তব্যটির সাথে আমি একমত।

সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিভিন্ন পক্ষ যেমন- শেয়ার মালিক, ভোক্তা, কর্মকর্তা-কর্মচারি, সরকার প্রভৃতির স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বোচ্চকরণকে বোঝায়। ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ দূষণমুক্ত রাখার চেষ্টা, জনকল্যাণ খাতে বিনিয়োগ, সমাজের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উৎপাদন, সম্পদের অপচয় রোধ, দেশের প্রচলিত আইন মেনে চলা ও সরকারকে নিয়মিত রাজস্ব প্রদান ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ

উদ্দীপকে একতা লি. বিগত কয়েক বছর ধরে সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলে যার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি ফুটে উঠে। প্রতিষ্ঠানটি গত বছর শ্রেষ্ঠ করদাতা হিসেবেও নির্বাচিত হয়। অর্থাৎ এক্ষেত্রে তারা সরকারের প্রতি দায়িত্ব পালন করেছে। এছাড়াও একতা লি. তাদের শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ তারা শ্রমিক কর্মচারীর প্রতি দায়িত্ব পালন করেছে। হাসপাতালটি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের কল্যাণ সাধন করা হয় যা আর্থিক ব্যবস্থাপকের সামাজিক দায়িত্বের অন্তর্গত।

পরিশেষে বলা যায়, একতা লি, শ্রমিকদের কল্যাণ সাধনের জন্য তথা তাদের প্রতি দায়িত্ব পালন হিসেবে হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। সুতরাং একতা লি. হাসপাতাল প্রতিষ্ঠা করে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে বলে আমি একমত পোষণ করি।

5 views

Related Questions