1 Answers
উদ্দীপকের বর্ণিত ব্যবসায় অর্থাৎ আউটসোর্সিং ব্যবসায় বেকার সমস্যা দূরীকরণে সহায়তা করতে পারে- এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।
চুক্তির মাধ্যমে কারও কোনো কাজ করে দেওয়ার জন্য গঠিত ব্যবসায়কে আউটসোর্সিং ব্যবসায় বলে। আর এ ব্যবসায়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বিধায় এ ব্যবসায় বেকার সমস্যা, দূরীকরণে সহায়তা করতে পারে।
আধুনিক বিশ্বে কোনো দেশই নিজে একাই ব্যবসায় কার্যসম্পাদন করার জন্য যথেষ্ট নয়। এজন্যে, বহুজাতিক কোম্পানিগুলো তৃতীয় পক্ষের মাধ্যমে জনশক্তি ও আইসিটি সেবা ভাড়া। নিয়ে নিজেদের চাহিদা অনুযায়ী কার্যসম্পাদন করিয়ে নেয়। বিশ্বে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে আউটসোর্সিং ব্যবসায় এর কাজ পাওয়া যায়। কাজের ধরন, পরিমাণ, সময়সীমা, সম্ভাব্য দর ইত্যাদি তাদের ওয়েবসাইটে উল্লেখ করে। যারা কাজটি সম্পাদন করতে চান তার দরপত্র উপস্থাপন করেন। বায়ার রাজি হলে অর্ডার প্রদান করেন। নির্ধারিত সময়ে যথানিয়মে কাজ শেষ হলে ব্যাংক হিসাবের মাধ্যমে বিল পরিশোধ করা যায়। আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন : ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্য ব্যবস্থা, লেখা ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহক সেবা, বিক্রয় ও বিপণন প্রভৃতি। আর এসকল ক্ষেত্রে বহুলোকের কর্মসংস্থান হয়। ফলে বেকারত্ব হ্রাস পায়।
সুতরাং উদ্দীপকের আউটসোর্সিং ব্যবসায় বেকার সমস্যা দূরীকরণে সহায়তা করতে পারে- এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।