1 Answers
উদ্দীপকে উদ্ভূত সংগঠন কাঠামোটি হলো কমিটি সংগঠন।
কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের ওপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনিক কার্য সমাধা করার দায়িত্ব অর্পণ করা হয়। সাধারণত সরলরৈখিক বা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে বিশেষ ক্ষেত্রে বা বিশেষ প্রয়োজনে এ ধরনের সংগঠন প্রতিষ্ঠা করে কাজ সম্পাদনের চেষ্টা করা হয়ে থাকে।
ভূঁইয়া এন্টারপ্রাইজের এম.ডি. জনাব কামাল। তিনি কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে কর্মী নিয়োগে লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করতে হবে। কর্মী বিভাগের ব্যবস্থাপক, আহ্বায়ক হিসেবে যাবতীয় ব্যবস্থা নিবেন। ক্রয় ও বিক্রয় বিভাগের ব্যবস্থাপক সদস্য হিসেবে তাকে সহযোগিতা করবেন।
উদ্দীপকে উদ্ভূত কমিটি সংগঠন কাঠামো যেকোনো প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের জন্য উপযুক্ত নয়। কারণ কমিটি সংগঠন বিশেষ কোনো প্রশাসনিক কার্য সমাধা করার দায়িত্ব অর্পণ করা হয়। অর্থাৎ স্বল্প সময়ের জন্য এ কমিটি গঠন করা হয়। নিয়মিত কার্যক্রমের জন্য কমিটি সংগঠন উপযুক্ত নয়।