1 Answers
প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে প্যানন বালা কর্মীদের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
পরিকল্পিত উপায়ে কার্য তদারকি করাকে নিয়ন্ত্রণ বলে। কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য সর্বপ্রথম পরিকল্পনা প্রণয়ন করা হয়। কিন্তু পরিকল্পনা প্রণয়ন করলেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয় না। লক্ষ্যার্জনের জন্য শীর্ষ পর্যায়ের নির্বাহীদের প্রণীত পরিকল্পনা সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করতে হয়। প্রয়োজনে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হয়।
উদ্দীপকে পঞ্চানন বালা শীর্ষ পর্যায়ে তদারকির ব্যর্থতার ফলে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন করতে ব্যর্থ হয়। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পঞ্চানন বালার উচিত পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করে ভুল-ত্রুটি খুঁজে বের করা এবং প্রয়োজনীয় আলাপ-আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা।
তাই বলা যায়, পঞ্চানন বালা আলাপ-আলোচনার মাধ্যমে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।