1 Answers
উদ্দীপকে জনাব আতিক ব্যবসায়িক দুশ্চিন্তা দূর করার জন্য বিমা গ্রহণ করতে পারেন বলে আমি মনে করি।
সমুদ্রপথে পণ্য বহনকালে কোনো দুর্ঘটনা ঘটলে বিপুল অর্থের ক্ষতি হয়ে যেতে পারে। এরূপ ক্ষতির হাত হতে রক্ষা পাওয়ার জন্য রপ্তানিকারক কোনো বিমা সংগঠনের সাথে বিমা চুক্তি সম্পাদন করে থাকে।
তিনি ভারত থেকে চাল আমদানি করে বাংলাদেশে এনে বিভিন্ন প্রক্রিয়ায় প্যাকেটজাত করে শ্রীলঙ্কায় রপ্তানি করেন। তিনি আমদানি- রপ্তানির পণ্য পরিবহনের জন্য সমুদ্রপথ বেছে নেন। জনাব আতিক সামুদ্রিক বিভিন্ন দুর্যোগে সমুদ্রপথে আমদানি-রপ্তানির সময় জাহাজ দুর্ঘটনায় কবলিত হলে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এ ঝুঁকি হ্রাস করার জন্য তিনি বিমা কোম্পানির সাথে প্রিমিয়ামের বিনিময়ে নৌ বিমা চুক্তি করতে পারেন। বিমাচুক্তিতে আমদানিকৃত চালের কোনো ক্ষতি হলে বিমাকারী আতিককে ক্ষতিপূরণ প্রদান করবে। ফলে তার ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পাবে।
সুতরাং বলা যায়, জনাব আতিক ব্যবসায়িক দুশ্চিন্তা দূর করার জন্য বিমাপত্র গ্রহণ করতে পারেন।