1 Answers
উদ্দীপকে রনজুর প্রতিষ্ঠানটিতে সফলতা অর্জনে আর্থিক প্রেষণা দানের পাশাপাশি অনার্থিক প্রেষণাও প্রদান করতে হবে।
কর্মক্ষেত্রে কর্মীদের প্রেষণা দানের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক ও অনার্থিক কৌশল ব্যবহার করা যেতে পারে। তবে প্রেষণা দানের সর্বোত্তম কৌশল বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই সেটি কর্মীর প্রত্যাশার সাথে সম্পর্কিত হতে হবে।
উদ্দীপকের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের প্রতিমাসে নিয়মিত বেতন প্রদান করলেও অতিরিক্ত কর্মঘণ্টার জন্য কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না। ফলে কর্মীরা অসন্তুষ্ট হয় এবং প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় উক্ত প্রতিষ্ঠানে আর্থিক প্রেষণার পাশাপাশি অনার্থিক প্রেষণাও প্রদান করতে হবে। এতে কর্মীরা অতিরিক্ত সময় কাজ করলে ন্যায্য পারিশ্রমিক ও ওভারটাইম পাবে, ফলে কর্মীরা স্বাচ্ছন্দ্যে ও দীর্ঘমেয়াদে কাজ করতে পারবে। এক্ষেত্রে প্রেষণা দানের আর্থিক ও অনার্থিক উভয় ধরনের প্রেষণাই কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহী করে। এতে প্রতিষ্ঠানটির উৎপাদন বৃদ্ধি ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে।
পরিশেষে বলা যায়, রজনুর প্রতিষ্ঠানটিতে সফলতা অর্জনে প্রেষণা দানের আর্থিক ও অনার্থিক উপাদানসমূহ যথাযথভাবে প্রয়োগ করে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এতে প্রাতিষ্ঠানিক সফলতা অর্জন নিশ্চিত হবে।