ব্যবসায় সফলতা অর্জনে উদ্যোক্তার ভূমিকা কীরূপ হওয়া উচিত বলে তুমি মনে কর? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের ব্যবসায় সফলতা অর্জনে উদ্যোক্তাকে সৎ, সাহসী, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হবে।
উদ্যোক্তা হলো সেই ব্যক্তি যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোক্তাকে সফল হতে হলে তার মধ্যে উদ্যোক্তাসুলভ গুণাবলি থাকতে হবে। সমাজের অসাধু ব্যক্তিরা সাময়িকভাবে লাভবান হলে দীর্ঘমেয়াদে সাফল্য অর্জন করতে পারে না। সৎ উদ্যোক্তারাই জনসাধারণের আস্থা অর্জন করতে পারে। উদ্যোক্তাকে ব্যবসায়ে সম্ভাব্য ঝুঁকি বহন করার মানসিকতা থাকতে হবে।
একজন সফল উদ্যোক্তাকে উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হতে হয়। কেননা ব্যবসায়িক কার্যাবলি সুসংগঠিত করার জন্য উদ্ভাবনী শক্তি থাকতে হয়। ব্যবসায়ের লক্ষ্যে পৌছার উদ্দেশ্যে একজন উদ্যোক্তার কঠোর পরিশ্রম করার মানসিকর্তাঁ থাকতে হবে।
সুতরাং ব্যবসায় সফলতা অর্জনে উদ্যোক্তাকে অসীম সাহসী, সৎ, উদ্যমী ও উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হবে বলে আমি মনে করি।