1 Answers
উদ্দীপকের সামির ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত জাতিসংঘের সহস্রাব্দ অর্জনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
ব্যবসায়ের ওপর একটি দেশের বিভিন্ন বিষয় নির্ভর করে। যে দেশ ব্যবসায় বাণিজ্যে উন্নয়ন সাধন করেছে সে দেশ আর্থসামাজিকভাবে উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। জাতিসংঘ শিশুদের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছে। জাতিসংঘ প্রতিটি দেশের ওপর নির্দেশ জারি করেছে শিক্ষার ওপর গুরুত্বারোপ করার জন্য।
উদ্দীপকের আলোকে, জনাব সামি একজন ব্যবসায়ী। তিনি গ্রামে একটি ব্যবসায় গড়ে তুলেছেন। তার এ ব্যবসায়ে সাতটি নীতি রয়েছে। সাতটি নীতির ওপর ভিত্তি করে তার এ ব্যবসায় পরিচালিত হয়। তিনি তার গ্রামে ৬-১২ বছরের শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তার ব্যবসায়ের সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাতিসংঘ শিশু শিক্ষার ওপর অধিক গুরুত্ব প্রদান করেছেন। তার এই ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরিশেষে বলা যায়, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যে জনাব সামির শিশুদের শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহিত পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।