1 Answers

শফিকুল ইসলামের ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে সমাজ বিভিন্নভাবে উপকৃত হবে।

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সমাজের একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে সমাজের উন্নয়ন নিশ্চিত করেন।

উদ্দীপকে শফিকুল ইসলাম তার বৃহদায়তন দুগ্ধ খামার থেকে সাফল্য অর্জন করায় একটি বৃহদায়তন পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে তিনি নতুন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছেন। ব্যবসায় সম্প্রসারণের ফলে সমাজের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।

শফিকুলের ব্যবসায় সম্প্রসারণের ফলে সমাজের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান বাড়বে। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে তার এলাকায় উন্নয়ন ঘটবে। জনগণের মাথাপিছু আয় বাড়ার ফলে জাতীয় আয়ও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তাই আমি মনে করি, শফিকুল ইসলামের ব্যবসায় সম্প্রসারণের ফলে সমাজ উপকৃত হবে।

5 views

Related Questions