1 Answers
মাসুদ বিমাপত্র গ্রহণের মাধ্যমে ব্যবসায়ে ঝুঁকি হ্রাস করতে পারেন বলে আমি মনে করি।
বিমার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে সম্পদের ক্ষতিজনিত ঝুঁকি দূর করা যায়। মাসুদ তার এলাকায় সফলতার সাথে ব্যবসায় করে গেলেও তার আশেপাশের মার্কেটগুলো অগ্নিকাণ্ড হওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়লেন। কেননা তার দোকানেও ভবিষ্যতে অগ্নিকাণ্ড ঘটতে পারে।
ব্যবসায় পণ্যের চাহিদার হ্রাস-বৃদ্ধি, লোকসান ও দুর্ঘটনাজনিত ঝুঁকি বিদ্যমান। তিনি যদি ভবিষ্যতের ঝুঁকি কমানোর জন্য বিমার ব্যবস্থা করেন তাহলে বিমা কোম্পানি সংশ্লিষ্ট ক্ষতির ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। বিমা ব্যবস্থা তার ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করে দিবে।
তাই আমি মনে করি, মাসুদ বিমা ব্যবস্থার মাধ্যমে তার ব্যবসায়ে ঝুঁকি হ্রাস করতে পারেন।
5 views
Answered