1 Answers
উদ্দীপকে নিজামুল হক বিমা গ্রহণ করে ব্যবসায়ের ক্ষতি হ্রাস করতে পারেন।
বিমা ব্যবস্থার মাধ্যমে পণ্যসামগ্রী বা সেবা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করা সম্ভব হয়। বাণিজ্য তথা ব্যবসায়ের সাথে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। এ ঝুঁকি ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসায় পরিচালনায় যেমনি বিঘ্নের সৃষ্টি করে তেমনি অনেক সময় মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে। এ ঝুঁকিগত বাধা দূর করার জন্য বিভিন্ন ধরনের বিমা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান বিমার মাধ্যমে ঝুঁকি গ্রহণ করে থাকে।
উদ্দীপকে নিজামুল হক ঢাকার চকবাজার থেকে মুদি সামগ্রী ক্রয় করে এলাকার গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিক্রি করে মুনাফা অর্জন করেন। কিন্তু পণ্য কিনে আনার সময় পরিবহনে প্রায়ই বহু টাকার পণ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। এরূপ ক্ষতির হাত থেকে রক্ষা পেতে হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বিমা গ্রহণ করা যেতে পারে। কারণ অনেক বিমা প্রতিষ্ঠান রয়েছে যারা ঝুঁকি গ্রহণ করে আর্থিক ক্ষতি হতে রক্ষা করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে নিজামুল হক বিমা গ্রহণ করে ব্যবসায়ের ক্ষতি হ্রাস করতে পারেন।