1 Answers
উদ্দীপকে কবির হোসেন গুদামজাতকরণের মাধ্যমে ব্যবসায় ঝুঁকি কমাতে পারেন বলে আমি মনে করি।
গুদামজাতকরণের মাধ্যমে পণ্যদ্রব্য নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। কবির হোসেন বিভিন্ন অঞ্চলে উৎপাদিত মৌসুমি ফল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করেন। এটি একটি পচনশীল দ্রব্য। তাই ফল সংগ্রহ করে ভোক্তার নিকট পৌঁছাতে যে সময় লাগে তার মধ্যে ফল পচে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে তার ব্যবসায়ে ঝুঁকির পরিমাণও বেশি।
গুদামজাতকরণের মাধ্যমে সময়গত প্রতিবন্ধকতা দূর করে উৎপাদকের নিকট থেকে পণ্যদ্রব্য সংগ্রহ করে ভোক্তার নিকট পৌছানো যায়। তাই তিনি উৎপাদকের নিকট থেকে ফল সংগ্রহ করে গুদামজাতকরণের ব্যবস্থা করেন।
সুতরাং কবির হোসেন গুদামাজতকরণের মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন বলে আমি মনে করি।
5 views
Answered