1 Answers

গ্রাহকের বাড়তি চাহিদা মেটাতে আমজাদ হোসেন আর্থিক সহায়তা গ্রহণ করতে পারেন।

যেকোনো ধরনের ব্যবসায় বা উৎপাদনের কাজে মূলধন গুরুত্বপূর্ণ। ব্যবসায়িগণ ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তা মূলধনে পরিণত করে। ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান; যেমন- ব্যাংক, বিমা ও বিভিন্ন সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মূলধনের যোগান দিয়ে থাকেন।

উদ্দীপকে আমজাদ হোসেন চাকরি থেকে অবসরের টাকা দিয়ে সাভারে একটি নার্সারি স্থাপন করেন। বিভিন্ন জাতের ফুল গাছের চারা উৎপাদন করে তিনি শাহাবাগে বিক্রি করেন। ফুলের চারা প্রচুর চাহিদা থাকায় তিনি নার্সারি সম্প্রসারণের কথা ভেবে আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। আমজাদ হোসেনকে নার্সারি সম্প্রসারণ করতে হলে অতিরিক্ত মূলধনের প্রয়োজন। তিনি যদি আর্থিক প্রতিষ্ঠান হতে আর্থিক সহায়তা পান তাহলে তার প্রতিষ্ঠানকে সম্প্রসারণ করা সম্ভব।

সুতরাং বলা যায়, উদ্দীপকে আমজাদ হোসেনকে গ্রাহকের বাড়তি চাহিদা মেটাতে হলে আর্থিক প্রতিষ্ঠান হতে আর্থিক সহায়তা গ্রহণ করতে হবে।

6 views

Related Questions