1 Answers
প্রতিষ্ঠানের যোগাযোগ প্রক্রিয়ায় সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে জনাব মাহবুবুল হক নমনীয়তার নীতি গ্রহণ করতে পারেন।
চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করার নীতিকে নমনীয়তার নীতি বলে। সমন্বয় কার্যকে ফলদায়ক করার জন্য এ কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরিবর্তন করতে হতে পারে। তাই প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায়, সেই দিকে নজর দেওয়া আবশ্যক। প্রয়োজনে আনুষ্ঠানিক নিয়মনীতিকে এড়িয়ে যাতে এক বিভাগ অন্য বিভাগের সাথে দ্রুত সমন্বয়সাধন করতে পারে তার ব্যবস্থা থাকা আবশ্যক।
উদ্দীপকে জনাব মাহবুবুল হক যে যোগাযোগ প্রতিষ্ঠা করেছেন তা ফলপ্রসূ হয়নি। এ যোগাযোগ প্রক্রিয়া ফলপ্রসূ করার জন্য পদ্ধতিতে কিছু পরিবর্তন প্রয়োজন। তিনি বর্তমান পরিস্থিতির সাথে খাপখাইয়ে চলার জন্য পদ্ধতি পরিবর্তনে আগ্রহ প্রকাশ করেন, তা না হলে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না।
তাই বলা যায়, উদ্দীপকে প্রতিষ্ঠানের যোগাযোগ প্রক্রিয়ায় সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে জনাব মাহবুবুল হক নমনীয়তার নীতি গ্রহণ করতে পারেন।