'হাসনা অ্যাপারেল' ব্যবসায় সম্প্রসারণে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে? অভিমত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'হাসনা অ্যাপারেল' ব্যবসায় সম্প্রসারণে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের পদক্ষেপ গ্রহণ করতে পারে।
যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা স্মারকলিপিতে বর্ণিত শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং কোম্পানির শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে ক্রয়- বিক্রয়ের আহ্বান জানানো যায়, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে শহীদ ও রফিক আইনসম্মত উপায়ে 'হাসনা অ্যাপারেল লি' নামে একটি' গার্মেন্টস শিল্প স্থাপন, বিদেশে গার্মেন্টস সামগ্রী রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জন করেন। ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণে তারা কোম্পানি নিবন্ধকের সাথে যোগাযোগ করে আইনসম্মত প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কারণ কোম্পানি সম্প্রসারণের জন্য অতিরিক্ত মূলধনের প্রয়োজন যা জনসাধারণের নিকট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। আর এজন্য প্রয়োজন পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা।
সুতরাং বলা যায়, 'হাসনা অ্যাপারেল' ব্যবসায় সম্প্রসারণে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের পদক্ষেপ গ্রহণ করতে পারে।