1 Answers

মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণে সফল হওয়া সম্ভব বলে আমি মনে করি।

দেশে-বিদেশে ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করা অপরিহার্য। বিশেষ করে বিদেশের বাজারে প্রবেশের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ব্যবসায়ের যেমন প্রসার ঘটে তেমনি ব্যবসায়িক সফলতা অর্জন করা যায়।

উদ্দীপকে পদ্মা ফ্যাশন্স ইতোমধ্যে ব্যবসায়িক সুনাম অর্জন করেছে। বর্তমানে তারা সমগ্র ইউরোপ ও আমেরিকায় তাদের ব্যবসায় সম্প্রসারণ করতে চায়। সমগ্র ইউরোপ ও আমেরিকাব্যাপী ব্যবসায়িক সম্প্রসারণ ঘটাতে হলে তাদেরকে মানসম্মত পণ্য সরবরাহ করতে হবে। তবেই তারা সফল হতে পারবে।

সুতরাং আমি মনে করি, মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণে সফল হওয়া সম্ভব।

5 views

Related Questions