1 Answers

উদ্দীপকে আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থ সংগ্রহের মাধ্যমে রাকিবের ব্যবসায় পরিচালনার সিদ্ধান্ত যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

ব্যবসায়-বাণিজ্য স্থাপন ও উন্নয়নে মূলধন মুখ্য ভূমিকা পালন করে। সুষ্ঠুভাবে ব্যবসায় স্থাপন ও পরিচালনায় পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়। তাই অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায় সম্প্রসারণে পর্যাপ্ত মূলধন প্রয়োজন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ প্রাপ্তি সহজ হলে নতুন নতুন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করে। এর ফলে পণ্যের বাজার সৃষ্টি হয়। নতুন কর্মসংস্থানের পথ তৈরি হয়। যার ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

উদ্দীপকে রাকিব ইউরোপ থেকে দেশে ফিরে ৫০ লাখ টাকা বিনিয়োগ করে চট্টগ্রামের নাসিরাবাদে হোসেন ট্রেডিং নামে একটি ঢাকাই জামদানি শাড়ির দোকান স্থাপন করেন। এলাকার মানুষের মাথাপিছু আয় কম বলে কিছু লোকসান হলেও উন্নতমান বজায় রাখার ফলে ধীরে ধীরে বিক্রয় বৃদ্ধি পায়। কিন্তু দীর্ঘদিনের লোকসান তাকে আর্থিকভাবে দুর্বল করে। ব্যবসায়ের আর্থিক দুর্বলতা কাটিয়ে উঠতে হলে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা প্রয়োজন। এজন্য ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা দরকার। এ লক্ষ্যেই রাকিব আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন।

তাই আমি বলব আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থ সংগ্রহের মাধ্যমে রাকিবের ব্যবসায় পরিচালনার সিদ্ধান্ত যৌক্তিক।

4 views

Related Questions