1 Answers
কিবরিয়া গার্মেন্টস-এর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় পরিকল্পনার ওপর জোর দেওয়ার বিষয়টির সাথে আমি একমত।
সঠিক পরিকল্পনা সাফল্য অর্জনের পূর্বশর্ত। পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। উদ্দীপকে কিবরিয়া গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ না থাকায় বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শ্রমিকগণ তাদের খেয়াল-খুশিমতো কাজ করে বলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকে না। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দূর করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা করা। পরিকল্পনা প্রতিষ্ঠানের সমন্বয়সাধনের কাজটি বাস্তবায়নে সহায়তা করে। সেজন্য কিবরিয়া গার্মেন্টসে পরিকল্পনার সঠিক বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
সুতরাং আমি মনে করি, কিবরিয়া গার্মেন্টস-এর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় পরিকল্পনার ওপর জোর দেওয়ার বিষয়টি অত্যন্ত যৌক্তিক।