1 Answers
উদ্দীপকে উল্লিখিত স্পিনিং মিলটি উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক কর্মকর্তা ও উপদেষ্টাকর্মী সমন্বয় গঠিত হয় তাকে সরলরৈখিক ও উপদেষ্টা কর্মী সংগঠন বলে। মূলত এরূপ সংগঠন কাঠামো সরলরৈখিক সংগঠন কাঠামোর সীমাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে গঠিত হয়েছে।
উদ্দীপকে স্পিনিং মিল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের উৎপাদন ও মান বাড়াতে কয়েকজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধি পাবে। কেননা, যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর পাশাপাশি উপদেষ্টা নিয়োগ করা হয় সেসব প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের পাশাপাশি নানাবিধ উদ্ভূত সমস্যা মোকাবিলা করতেও সমর্থ হয় এবং প্রতিষ্ঠানটি তার অভীষ্ট লক্ষ্যে পৌছাতে পারে।
সুতরাং উদ্দীপকে উল্লিখিত স্পিনিং মিলটি উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত বলে আমি মনে করি।