1 Answers
ভবিষ্যতে কর্মীদের কার্য ও সময় নির্ধারণ করে দেওয়া সংক্রান্ত জনাব সাইফুদ্দিনের সিদ্ধান্ত বাস্তবসম্মত।
সময় নিরীক্ষার আওতায় প্রতিটি কাজের জন্য কতটা সময়ের প্রয়োজন এবং তা কখন শুরু হয়ে কখন শেষ হবে তা নির্ধারণ করেন। এতে কোন কাজগুলো চলছে কোন কোন কাজ কখন শুরু হয়েছে ও কখন কোন কাজ শেষ হবে তা বোঝা যায়। প্রতিষ্ঠানের কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নির্দিষ্টপূর্বক গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদনে অধিক সতর্কতা অবলম্বন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়। এর ফলে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন করা সম্ভব হয়।
উদ্দীপকে জনাব সাইফুদ্দিন তার উৎপাদনশীল প্রতিষ্ঠানে বার্ষিক ২০ লক্ষ পিস-এর বেশি প্যান্ট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু একবছর পর দেখা গেল ১৯ লক্ষ ৫০ হাজার পিস প্যান্ট বিক্রি করতে সমর্থ হয়। ৫০ হাজার পিস বিচ্যুতি ঘটে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনাব সাইফুদ্দিন ভবিষ্যতে কর্মীদের কাজ ও সময় নির্দিষ্ট করে দেন। তা না হলে পূর্বের ন্যায় ভবিষ্যতেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবেন।