1 Answers
পদোন্নতির ক্ষেত্রে মি. শ্যামল দত্ত কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবসম্মত। কারণ তিনি জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
যোগ্য ব্যক্তি বাছাইকালে প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যক্তিদের মধ্য থেকে ব্যক্তির চাকরিকাল এবং যোগ্যতা উভয় বিষয়টিকে বিবেচনায় নিয়ে পদোন্নতি প্রদানকেই জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে।
উদ্দীপকে মি. শ্যামল দত্ত তার উৎপাদনশীল তৈরি পোশাক কারখানায় নিয়োজিত কর্মীদের যোগদানের সময় বিবেচনায় পদোন্নতি দিলে যোগ্য কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় তিনি জ্যেষ্ঠত্বভিত্তিক ও যোগ্যতাভিত্তিক এ দুটি পদোন্নতি পদ্ধতির অসুবিধা দূরপূর্বক সার্বিক সুবিধা অর্জনের জন্য উভয় পদ্ধতির সংমিশ্রণে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সুতরাং পদোন্নতির ক্ষেত্রে মি, শ্যামল দত্ত কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবসম্মত বলে আমি মনে করি।