1 Answers
মি. কৃষ্ণ সাহা কর্তৃক দক্ষ কর্মী মূল্যায়নের সিদ্ধান্ত খুবই যৌক্তিক।
কর্মী নিয়োগের মাধ্যমেই কর্মীসংস্থান প্রক্রিয়ার সমাপ্তি ঘটে না। কর্মীকে প্রতিষ্ঠানের উপযোগী করে গড়ে তুলতে তার প্রশিক্ষণ ও মূল্যায়নের প্রয়োজন হয়। কারণ কর্মী মূল্যায়নের মাধ্যমে মি. কৃষ্ণ সাহা কর্মীদের বর্তমান দক্ষতার স্তর জানতে পারবে এবং এ দক্ষতা বৃদ্ধির কোনো সুযোগ আছে কিনা বুঝতে পারবেন।
উদ্দীপকে কর্মী মূল্যায়নের মাধ্যমে মি. কৃষ্ণ সাহা কর্মীর বুদ্ধিমত্তা ও দুর্বলতার দিক সম্পর্কে জানতে পারবেন। ফলে তিনি কর্মীদেরকে তাদের উপযুক্ত কাজে নিয়োগ করতে পারবেন। যেখানে সে তার দক্ষতার পূর্ণ প্রয়োগ ঘটাতে পারবে। আর কোনো বিষয়ে কর্মীর দুর্বলতা থাকলে তিনি প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলতে পারবেন।
সুতরাং উদ্দীপকে মি. কৃষ্ণ সাহা কর্তৃক দক্ষ কর্মী মূল্যায়নের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।