1 Answers

উদ্দীপকে আতিকের নিকট পাওনা আদায়ে অংশীদারদের গৃহীত সিদ্ধান্ত অযৌক্তিক।

অংশীদারি ব্যবসায়ের নাম সরকারি নিবন্ধকের অফিসে তালিকাভুক্ত করাকে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলা হয়। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধিত ব্যবসায় কতকগুলো সুবিধা ভোগ করে বলে এটি নিবন্ধন করা উত্তম।

উদ্দীপকে আতিক নামের একজন দেনাদার প্রতিষ্ঠানের পাওনা ১,৫০,০০০ টাকা পরিশোধ না করায় অংশীদারগণ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। আতিকের নিকট থেকে পাওনা আদায়ের জন্য অংশীদারগণ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত অযৌক্তিক। কেননা তাদের অংশীদারি ব্যবসায়টি নিবন্ধিত নয়। নিবন্ধনবিহীন অংশীদারি ব্যবসায় আইনগত কোনো প্রকার সহায়তা পায় না। যদি প্রতিষ্ঠানটি নিবন্ধিত হতো তাহলে আইনের আশ্রয়গ্রহণ করে আতিকের নিকট থেকে পাওনা টাকা আদায় করা যেত। কারণ নিবন্ধনের মাধ্যমে সরকারি অফিসে তালিকাভুক্ত করা থাকলে আইনগত বৈধতা পাওয়া যায়।

সুতরাং বলা যায়, উদ্দীপকে আতিকের নিকট পাওনা আদায়ে অংশীদারদের গৃহীত সিদ্ধান্ত অযৌক্তিক।

4 views

Related Questions