1 Answers

অর্থনৈতিক পরিবেশের সহায়তায় ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত পুরোপুরি যুক্তিযুক্ত।

ব্যবসায়-বাণিজ্য স্থাপন ও উন্নয়নে মূলধন মুখ্য ভূমিকা পালন করে। সুষ্ঠুভাবে ব্যবসায়-স্থাপন ও পরিচালনায় পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়। তাই অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায় সম্প্রসারণে পর্যাপ্ত মূলধন প্রয়োজন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ প্রাপ্তি সহজ হলে নতুন নতুন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করে। এর ফলে পণ্যের বাজার সৃষ্টি হয়। নতুন কর্মসংস্থানের পথ তৈরি হয়। যার ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

উদ্দীপকে রবিউল তার ব্যবসায়ে, মানসম্মত শাড়ি সংগ্রহ করে পাইকারি বিক্রি করেন এবং বিদেশেও রপ্তানি করেন। রাজশাহী সিল্কের চাহিদা বিদেশে দিন দিন বৃদ্ধি পাওয়ায় ব্যবসায় আরও সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে মূলধন সংস্থানের ব্যবস্থা করেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকে রাজশাহী শিল্ক শাড়ির বিদেশে চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় রবিউল আর্থিক পরিবেশের সহায়তার মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

5 views

Related Questions