1 Answers

পরিকল্পনায় পরিবর্তন এনে ভবিষ্যতে ব্যবসায় পরিচালনাসংক্রান্ত জনাব রহমান কর্তৃক গৃহীত সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবসম্মত।

পরিকল্পনা ভবিষ্যৎ কার্যক্রমের নীলনকশা। তবে ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। তাই স্থান, সময় ও অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে কখনো কখনো পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। উদ্দীপকে পরিকল্পনায় "সফলতা আনয়নে জনাব রহমান পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। জনাব রহমান তার পোল্ট্রি ফার্মে এবার ১০ লাখ মুরগি বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। বার্ড ফুর কারণে তার ফার্মের প্রায়ই ৩ লক্ষ মুরগি মারা যায়। ফলে যথাসময়ে জনাব রহমান বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। এ অবস্থার প্রেক্ষিতে তিনি বিক্রয় লক্ষ্যমাত্রা কমিয়ে পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন অথবা নতুন করে মুরগি পালনের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ করে পরিকল্পনার বাস্তবসম্মত পরিবর্তন আনতে পারেন যা তাকে পরিকল্পনায় সফলতা আনতে সাহায্য করবে।

তাই বলা যায়, উদ্দীপকে পরিকল্পনায় পরিবর্তন এনে ভবিষ্যতে ব্যবসায় পরিচালনাসংক্রান্ত জনাব রহমান কর্তৃক গৃহীত সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবসম্মত।

5 views

Related Questions