1 Answers
প্রাতিষ্ঠানিক আর্থিক সংকট নিরসনে নেতৃত্বের ধরন বিবেচনায় জনাব জাহিন আলাপ-আলোচনার মাধ্যমে নেতৃত্ব অর্থাৎ গণতান্ত্রিক নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণকে যথার্থ বলে আমি মনে করি। উদ্দীপকে জনাব জাহিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করলেও সকল দায়িত্ব কর্মীদের ওপর দিয়ে নিশ্চিত থাকেন এবং - তিনি নিজে প্রতিষ্ঠানে সময় দেন না। ফলে প্রতিষ্ঠান মারাত্মক আর্থিক সংকটে পড়ে যায়। এক্ষেত্রে আর্থিক সংকট নিরসনের মাধ্যমে লাভজনক করতে জনাব জাহিনকে নেতৃত্বের ধরন পরিবর্তন করে গণতান্ত্রিক নেতৃত্বের ব্যবস্থা অবলম্বন করতে হবে। এ ধরনের নেতৃত্বের কাজ শুরুর আগেই কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যায়। ফলে প্রতিষ্ঠানের কাজের মান বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে জনাব জাহিন কর্তৃক কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ গণতান্ত্রিক নেতৃত্ব গ্রহণের সিদ্ধান্তটি যৌক্তিক।