1 Answers
উদ্দীপকে কামালের আদালতের নিকট প্রতিকার প্রার্থনা যুক্তিযুক্ত নয় কেননা তিনি ট্রেডমার্ক রেজিস্ট্রি করেননি।
ট্রেডমার্ক নিবন্ধন করা থাকলে ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগত সুবিধা পায়। কিন্তু নিবন্ধন না করা থাকলে আইনগত কোনো সুবিধা পাওয়া যায় না।
উদ্দীপকের কামাল হোসেন খুলনায় 'কবুতর মার্কা' সরিষার তৈল উৎপাদন করে আসছেন। তার উৎপাদিত সরিষার তৈল গুণে ও মানে অতুলনীয় হওয়ায় জনপ্রিয়তা লাভ করে। অন্যদিকে, কুষ্টিয়ার একটি কোম্পানি একই নামে বাজারে সরিষার তৈল ছাড়লে কামাল হোসেনের বিক্রয় হ্রাস পায় এবং তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এ ব্যাপারে কামাল হোসেন আদালতের শরণাপন্ন হওয়া সত্ত্বেও ট্রেডমার্ক রেজিস্ট্রিভুক্ত না থাকায় প্রতিকার না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তবে কামালের ট্রেডমার্কটি রেজিস্ট্রি করা থাকলে তিনি আইনগত সহায়তা পেতেন এবং যাবতীয় ক্ষতিপূরণ আদালতের মাধ্যমে পাওয়ার অধিকারী হতেন। যেহেতু তার ট্রেডমার্কটি রেজিস্ট্রিভুক্ত নয় তাই আদালতে প্রতিকার চাইলেও আদালত কর্তৃক তার অনুকূলে কোনো রায় পাওয়া যাবে না।
সুতরাং বলা যায়, আদালতের নিকট কামালের প্রতিকার প্রার্থনা যুক্তিযুক্ত নয়।