1 Answers
আমার মতে সঞ্চিতি তহবিল হতে ৬টি রিকসা ক্রয় যুক্তিসংগত নয়। কারণ উদ্দীপক অনুসারে ৩,০০,০০০ টাকা দিয়ে ৬টি রিকসা কেনার জন্য সঞ্চিতি তহবিলের টাকা যথেষ্ট নয়।
পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় ব্যক্তি সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ১৫% সঞ্চিতি তহবিলে সংরক্ষণ করতে হয়।
উদ্দীপকে বর্ণিত 'প্রত্যাশা' নামক সমবায় সংগঠন ২০১৫ সালের শুরুতে তাদের বর্তমান পর্যন্ত জমা সঞ্চিতি তহবিল থেকে ৩,০০,০০০ টাকা উত্তোলন করে ৬টি রিকসা ক্রয় করতে চায়। কিন্তু তা সম্ভব নয়। কেননা ২০১২, ২০১৩, ২০১৪ সালে সঞ্চিতি তহবিলে জমাকৃত অর্থ হচ্ছে যথাক্রমে ৩,০০,০০০ × ১৫% = ৪৫,০০০ টাকা, ৪,০০,০০০ × ১৫% = ৬০,০০০ টাকা এবং ৫,০০,০০০ × ১৫% = ৭৫,০০০ টাকা। ৩ বছরে সঞ্চিতি তহবিলে জমাকৃত টাকা হচ্ছে (৪৫,০০০ + ৬০,০০০ + ৭৫,০০০) = ১,৮০,০০০ টাকা, যা দিয়ে ৩,০০,০০০ টাকা মূল্যের ৬টি রিকসা ক্রয় করা অসম্ভব।-
যেহেতু সঞ্চিতি তহবিলে জমাকৃত অর্থ হচ্ছে ১,৮০,০০০ টাকা, যা ৬টি রিকসার ক্রয় মূল্যের চেয়ে ১,২০,০০০ টাকা কম, সেহেতু সঞ্চিতি তহবিল হতে ৬টি রিকসা ক্রয় করা সম্ভব নয়। কারণ সঞ্চিতি তহবিলের অর্থ অপর্যাপ্ত। তাই সঞ্চিতি তহবিল হতে রিকসা ক্রয় - যুক্তিসংগত নয়।