1 Answers

উদ্দীপকে, ৮০,০০০ টাকা দিয়ে একটি তাঁতকল কেনার জন্য সঞ্চিতি তহবিলের টাকা যথেষ্ট নয় বলে আমি মনে করি।

মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। সমবায় সমিতি, কতিপয় লোকের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত ও পরিচালিত হয়। সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত না হয়ে বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করতে হয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্রতিবছর অর্জিত মুনাফা থেকে ১৫% সংরক্ষিত তহবিলে জমা রাখা বাধ্যতামূলক। এর ভিত্তিতে সমিতিতে ২০১৩, ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালে মুনাফা হয় যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ৯০,০০০ টাকা, ৭০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা এই চারবছরে সংরক্ষিত তহবিলে মোট জমা হয় (২২,৫০০ + ১৩,৫০০ + ১০,৫০০ + ৭,৫০০) = ৫৪,০০০ টাকা তাঁতশিল্পীরা ৮০,০০০ টাকা যে তাঁতকল ক্রয় করতে চাচ্ছেন তা তারা সংরক্ষিত তহবিলে যথেষ্ট টাকা না থাকায় ক্রয় করতে পারবেন না।

সুতরাং বলা যায়, তাঁতকল ক্রয়ের পর্যাপ্ত টাকা সংরক্ষিত তহবিলে না থাকার দরুন তারা তাঁতকল ক্রয় করতে পারবে না।

6 views

Related Questions