1 Answers
মনোয়ারার গ্রামে সম্প্রসারিত মোবাইল নেটওয়ারর্কের সাহায্যে তার সমস্যার সমাধান সম্ভব বলে আমি মনে করি।
মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহককে ব্যাংকিং ও আর্থিক সেবা তথা অর্থ জমাদান, উত্তোলন, মূল্য ও বিল পরিশোধ, বেতন ও ভাতা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনার সুবিধা প্রদান করাকে মোবাইল ব্যাংকিং বলে।
উদ্দীপকে মনোয়ারা ঢাকা EPZ-এর একটি কারখানায় কাজ করে। মনোয়ারার গ্রামে ব্যাংক ও পোস্ট অফিস না থাকায় বাড়িতে বেতনের টাকা পাঠানো কষ্ট হতো। সম্প্রতি মনোয়ারার গ্রামটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসায় মনোয়ারার জন্য টাকা পাঠানো সহজ হয়। কারণ মোবাইলের মাধ্যমে সহজে মোবাইল ব্যাংকিং করে টাকা পাঠানো সম্ভব। এ পদ্ধতিতে মোবাইল ফোনের সাহায্যে গ্রাহকদেরকে আর্থিক ও ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। গ্রাহক মোবাইলের সাহায্যে যেকোনো স্থান থেকে এজেন্টের মাধ্যমে টাকা জমাদান ও উত্তোলন করতে পারে।
তাই বলা যায়, মনোয়ারার গ্রামে সম্প্রসারিত মোবাইল নেটওয়ার্কের সাহায্যে মনোয়ারার সমস্যা সমাধান করা সম্ভব।