1 Answers

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে জনাব সেলিম ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার দ্বারস্থ হয়ে তার সমস্যার সমাধান করতে পারবেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা তার দায়-দায়িত্ব ও কার্যাবলি পালনের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটিরশিল্প উন্নয়নে 'অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে।

উদ্দীপকের আলোকে জনাব সেলিমের পোল্ট্রি ও মৎস্য খামারে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দেয় এর জন্য তার অনেক টাকার প্রয়োজন হয়। এমতাবস্থায় তিনি ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার শরনাপন্ন হয়ে পদ্মা বাণিজ্যিক ব্যাংকের কাছে ঋণের আবেদন করেন। পদ্মা বাণিজ্যিক ব্যাংক জনাব সেলিমকে অর্থ প্রদান করলে তিনি তার খামারের সম্প্রসারণ করতে পারবেন। এর ফলে জনাব সেলিমের সমস্যা সমাধান হবে। পরবর্তীতে তিনি খামারের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম হলো শিল্পোদ্যোগ উন্নয়ন ও অবকাঠামোগত সুবিধা প্রদান করা। ক্ষুদ্র শিল্পের উন্নয়নে অবকাঠামোগত সুবিধা অত্যন্ত মুখ্য ভূমিকা রাখে।

সুতরাং বলা যায়, জনাব সেলিম ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার দ্বারস্থ হয়ে তার সমস্যার সমাধান করতে পারবে।

4 views

Related Questions