1 Answers
আমি মনে করি মিস রুমি স্ট্রবেরি রপ্তানি করে সাফল্য অর্জন করতে পারবে।
বিদেশি কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে। কোনো দেশের রপ্তানির পরিমাণ আমদানি অপেক্ষা বেশি হলে সেই দেশ অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে পারে। সাধারণত চাহিদার চেয়ে উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করা হয়ে থাকে। রপ্তানির ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় সকল দেশই রপ্তানি বৃদ্ধিতে সচেষ্ট থাকে।
উদ্দীপকে দেখা যায় মিস রুমি ব্যবসায়িক উদ্দেশ্যে মাঝে মাঝে জাপান যেতে হয়। সেখানকার স্ট্রবেরির স্বাদ তাকে খুবই আকৃষ্ট করে। এই স্বাদের কথা মাথায় রেখে তিনি তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে 'স্ট্রবেরির চাষ শুরু করেন। ফলন বেশ ভালো হচ্ছে। বিক্রিও অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি বিদেশে স্ট্রবেরি রপ্তানির কথা ভাবছেন।
যদি তিনি রপ্তানি শুরু করতে পারেন তবে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। উক্ত কাজ করার জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ 'সৃষ্টি হবে। তাই তিনি এই রপ্তানি কার্যের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন।