1 Answers
উদ্দীপকে মিসেস হাসান মিস জয়ার বিরুদ্ধে মামলা করে টাকা উদ্ধার করতে পারবেন। এর সাথে আমি একমত।
একমালিকানা ব্যবসায়ের বেশকিছু সুবিধা থাকা সত্ত্বেও এর অনেক অসুবিধা রয়েছে। এ ধরনের ব্যবসায়ে পৃথক কোনো ব্যক্তিসত্ত্বা নেই। কারণ এরূপ প্রতিষ্ঠান আইনসৃষ্ট নয়। যার ফলে মামলা-মোকদ্দমা মালিকের নামেই হয়ে থাকে।
উদ্দীপকে দেখা যায়, মিসেস হাসানের কাছ থেকে মিসেস জয়া ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে এবং শর্ত ছিল ২৫% লাভ দেওয়া হবে। ব্যবসায় চলাকালে মিস জয়া অসুস্থ হয়ে পড়ে ফলে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়। তাই মিস জয়া মিসেস হাসানকে তার পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়। তাই মিসেস হাসান তার বিরুদ্ধে পাওনা টাকা আদায়ের জন্য মামলা করায় সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য যে, একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি পাওয়ার আইনের সাহায্যে দায়বদ্ধ করে নিতে পারে। এমতাবস্থায় কোনো বিশেষ কারণে ব্যবসায়ে ক্ষতি হলেও মালিক ঋণ পরিশোধে বাধ্য থাকে। প্রয়োজনে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করেও ঋণ পরিশোধ করতে হবে।
তাই মিসেস হাসান মিস জয়ার বিরুদ্ধে মামলা করে টাকা উদ্ধার করতে পারবেন।