1 Answers
আইনগতভাবে যমুনা তীরের তাঁতিরা ব্যবসায়ের সম্পূর্ণ মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে নিতে পারেন না।
সমবায় সমিতির বিধি অনুযায়ী সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত বা সঞ্চিতি তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিল হিসেবে সংরক্ষণ করতে হয়। বাকি অংশ সাধারণ সভায় সিদ্ধান্তক্রমে শেয়ারগ্রহীতাদের মধ্যে বণ্টন করা হয়।
উদ্দীপকে যমুনা তীরের তাঁতিরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি সমবায় সংগঠন প্রতিষ্ঠা করেন। ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জিত হলে তারা নিজেদের মধ্যে সম্পূর্ণটাই বণ্টন করে নেন। অথচ সমবায় সমিতির বিধি অনুযায়ী বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত বা সঞ্চিতি তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিল হিসেবে সংরক্ষণের পর অবশিষ্ট মুনাফা সদস্যদের মধ্যে বণ্টন করা যায়।
সুতরাং বলা যায়, আইনগতভাবে যমুনা তীরের তাঁতিরা ব্যবসায়ের সম্পূর্ণ মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে নিতে পারেন না।