1 Answers
উদ্দীপকের ব্যবসায় সম্প্রসারণের জন্য এবং অধিক সুবিধা ভোগের জন্য 'অনিমা নকশিকাঁথা' প্রাইভেট লি. কে পাবলিক লি.-এ রূপান্তর করা প্রয়োজন বলে আমি মনে করি।
যে কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ থাকে জনগণকে উদ্দেশ্য করে শেয়ার ক্রয়-বিক্রয়ের আহ্বান' জানানো যায় এবং শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। অন্যদিকে যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার বিক্রয়ের জন্য জনগণকে আহ্বান জানানো যায় তাকে পাবলিক লি. কোম্পানি বলে।
উদ্দীপকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৩০ জন বন্ধু মিলে 'অনিমা নকশিকাঁথা' নামক একটি প্রাইভেট লি. কোম্পানি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনপূর্বক তাদের প্রতিষ্ঠান উৎপাদন করা শুরু করে এবং উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করে। তাদের উৎপাদিত দ্রব্যের চাহিদা অনেক বৃদ্ধি পায়। কিন্তু তাদের প্রয়োজনীয় মূলধনের অভাবে তারা তা পূরণ করতে পারে না। শেয়ার হস্তান্তরের অযোগ্যতা, শেয়ার বিক্রয়ের নিষেধাজ্ঞা ইত্যাদি সীমাবদ্ধতার কারণে তাদের ব্যবসায় ব্যাহত হয়। তাই তারা ব্যবসায়ের ধরন পরিবর্তন করতে পারে। প্রাইভেট লি.- কে পাবলিক লি.-এ রূপান্তর করতে পারে। এটি করলে অবাধে শেয়ার হস্তান্তর এবং শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করা যাবে। যা তাদের ব্যবসায় সম্প্রসারণে ভূমিকা রাখবে।
পরিশেষে বলা যায়, 'অনিমা নকশিকাঁথা' নামক প্রাইভেট লিমিটেডকে পাবলিক লি.-এ রূপান্তর করে ব্যবসায়িক সফলতা আনয়ন করতে হবে।