1 Answers
দুই ধরনের অনুমানের মধ্যে আরোহ অনুমান একটি। আরোহ অনুমান তাই যেখানে বিশেষ আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত পাওয়া যায় যা সার্বিক। উদ্দীপকে তানজিয়ার বক্তব্য হলো- আরোহ অনুমানে সিদ্ধান্ত. সংশ্লেষক যুক্তিবাক্য হয়। যে বাক্য উদ্দেশ্য সম্পর্কে বিধেয় নতুন তথ্য দিয়ে থাকে তাকে 'সংশ্লেষক যুক্তিবাক্য' বলে। যেমন- তাসবির হয় ভালো ছেলে। এখানে উদ্দেশ্য হলো তাসরিব এবং বিধেয় হলো ভালো ছেলে। বিধেয় পদ 'ভালো ছেলে' উদ্দেশ্য পদ তাসবির সম্পর্কে একটি নতুন তথ্য প্রদান করছে।
যে অনুসারে আশ্রয়বাক্যের সিদ্ধান্ত একটি সংশ্লেষক যুক্তিবাক্যের প্রতিষ্ঠা করে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল'। সিদ্ধান্তের এই যুক্তিবাক্যটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যের বিধেয় পদ 'মরণশীল' উদ্দেশ্য পদ মানুষ সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। কারণ 'মানুষ' পদের জাত্যর্থ বুদ্ধিমান এবং জীববৃত্তি ছাড়া 'মরণশীলতা' নতুন বৈশিষ্ট্য বা তথ্য দিচ্ছে। সুতরাং কেবল জাত্যর্থ বিশ্লেষণ করে সত্যতা নির্ণয় করা যায় না, সত্যতা নির্ণয় করতে হয় অভিজ্ঞতার ভিত্তিতে। তাই অভিজ্ঞতার ভিত্তিতে আরোহ অনুমানে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তা হলো সংশ্লেষক যুক্তিবাক্য।
রহিম হয় মরণশীল।
করিম হয় মরণশীল।
রাম হয় মরণশীল।
∴ সকল মানুষ হয় মরণশীল।
এখানে, সিদ্ধান্ত 'সকল মানুষ হয় মরণশীল' এর মরণশীল বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে। নতুন তথ্য হলো মানুষের বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি গুণ ছাড়া 'মরণশীল' একটি নতুন তথ্য দিচ্ছে। অতএব তানজিয়ার বক্তব্যের সমর্থনে বলা যায় যে, আরোহ অনুমানে সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তিবাক্য হয়।