1 Answers
উদ্দীপকের তিন বান্ধবীর ব্যবসায় প্রতিষ্ঠানের সমস্যা উত্তরণের জন্য নতুন ধরনের নামমাত্র অংশীদার নেওয়ার সিদ্ধান্তটি সঠিক এবং যুক্তিযুক্ত।
নামমাত্র অংশীদাররা ব্যবসায়ে মূলধন সরবরাহ করে না এবং ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করেন না। কিন্তু তারা ব্যবসায়ের স্বার্থে নিজের সুনাম বা খ্যাতি ব্যবহারের সুযোগ দেন। বাস্তবিক অর্থে এরা ব্যবসায়ের অংশীদার নয় তাই তারা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মুনাফা গ্রহণ করেন না। তবে এরূপ অংশীদার ব্যবসায় থেকে আর্থিক সুবিধা বা ফি গ্রহণ করতে পারেন। উদ্দীপকে হিরা, মনি ও মুক্তা তিন বান্ধবী মিলে চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। কিন্তু কিছুদিন সফলভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও তারা বর্তমানে সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা থেকে উত্তরণের জন্য তারা জনাব সিহাব নামের একজন প্রভাবশালী ব্যক্তিকে তাদের প্রতিষ্ঠানের অংশীদার করেন। তার সুনাম ও খ্যাতির জন্য তারা তাকে অংশীদার করেন। এরূপ অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন না এবং পরিচালনায়ও অংশগ্রহণ করেন না। শুধু ব্যবসায়ের স্বার্থে তার সুনাম ও খ্যাতি ব্যবহারের সুযোগ দেন।
উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, হিরা, মনি ও মুক্তা তিন বান্ধবী তাদের ব্যবসায়ে জনাব সিহাবকে নামমাত্র অংশীদার হিসেবে নিয়েছেন, তা তাদের ব্যবসায়ের সমস্যা উত্তরণের জন্য অত্যন্ত সহায়ক। যা তাদের ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে। তাই এ অংশীদার নেয়া অত্যন্ত সঠিক এবং যুক্তিযুক্ত।