তুমি কি উদ্দীপকের শেষোক্ত বক্তব্যের সাথে একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শক্তির নিত্যতা নীতির মধ্যেই কারণের পরিমাণগত বৈশিষ্ট্য বিদ্যমান- এই বক্তব্যের সাথে আমি একমত। কেননা শক্তির নিত্যতা নীতি অনুযায়ী কোনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। এতে কোনো শক্তির পরিমাণের কোনো পরিবর্তন হয় না। যেমন- বিদ্যুৎশক্তি যখন আলোতে রূপান্তরিত হয়, তখন বিদ্যুৎশক্তির পরিমাণটা আলোতে সমান থাকে। বস্তু ও শক্তির উভয় বেলাতেই পরিমাণের কোনো পরিবর্তন হয় না, কেবল উভয়ের অবস্থার পরিবর্তন বা রূপান্তর হয় এবং 'কারণে ও কার্যে' বস্তু ও শক্তির উভয়ের পরিমাণ সমান থাকে। শক্তির নিত্যতা নীতিকে আবার শক্তির অবিনশ্বরতা নীতি বলে। এ নীতির মৌলিক কথা হলো বিশ্বে যে সামগ্রিক শক্তি বিদ্যমান তার কোনো ধ্বংস নেই কিংবা এর পরিমাণগত পরিবর্তনও সম্ভব নয়। বিশ্বে শক্তির গুণগত পরিবর্তন হতে পারে, কিন্তু সামগ্রিক শক্তির পরিমাণ সবসময়ই এক ও অভিন্ন হবে। বস্তুর নিত্যতা নীতি ও শক্তির নিত্যতা নীতি বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে, কারণ যখন কার্যে পরিণত হয় তখন কারণের মধ্যে যে বস্তু ও শক্তি থাকে তা একই পরিমাণে কার্যের মধ্যে প্রকাশিত হয়। সুতরাং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান।