1 Answers

উদ্দীপকের মূল বিষয় হলো- কার্য এবং কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান।' এ বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত নই। কার্যকারণ সম্পর্ক দুটি ঘটনার পূর্বাপর সম্পর্ক, কালিক সম্বন্ধ। কিন্তু আবশ্যিক সম্পর্ক নয়। যেমন: দুধ হতে দই হয়। এই বাক্যে দুধ হলো কারণ এবং দই হলো কার্য। দই তৈরি করতে অবশ্যই দুধের প্রয়োজন। তাই দুধ এবং দইয়ের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম (Hume) কার্য এবং কারণ বিষয়টি মেনে নিলেও এদের মধ্যে আবশ্যিক সম্পর্ক মেনে নিতে পারেন নি। যেমন- বিষপানে মৃত্যু ঘটে। কিন্তু হিউম বলেছেন, 'বিষপান ও মৃত্যু এই দুটি ঘটনার মধ্যে একটি পূর্বাপর সম্পর্ক প্রত্যক্ষ করি। কোনো অনিবার্য সম্পর্ক নয়। অনেক কার্যকারণ ঘটনার সম্বন্ধের ক্ষেত্রে সতত সংযোগ লক্ষ করা যায় না।' যেমন- মশলা জাতীয় খাদ্য গ্রহণে পেটে ঘা হয়, কিন্তু মসলা জাতীয় খাদ্য গ্রহণে সবক্ষেত্রে পেটে ঘা হয় না। কার্যকারণ নিয়ম জগতের অধিকাংশ ঘটনার ওপর সত্য হলেও অলৌকিক বা অদৃশ্য ঘটনার ওপর সত্য নয়। তাই কার্যকারণ বিধিকে সার্বজনীন বিধি বলে স্বীকার করা যায় না এবং আমি উদ্দীপকের উক্ত বক্তব্যের সাথে একমত পোষণ করি না।

4 views

Related Questions