1 Answers

হ্যাঁ, আমি শিক্ষক মহোদয়ের শেষোক্ত বক্তব্যের সাথে একমত যে, দর্শন সার্বিক সত্যকে জানতে চায় এবং জানাতে চায়। দর্শন হলো জগৎ ও জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়বস্তুর যৌক্তিক বিশ্লেষণ। সমগ্র বিশ্ব বা জগৎ এবং জীবন সম্পর্কে একটি সুসংবদ্ধ ও যৌক্তিক, বাস্তবসম্মত, প্রায়োগিক ও ব্যবহারিক অভিজ্ঞতাপ্রসূত যুগোপযুগী জ্ঞান প্রদান করাই হলো দর্শনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। এজন্য দর্শন জগৎ ও জীবন সম্পর্কে সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে একটি যৌক্তিক ব্যাখ্যা প্রদান করে থাকে। 'বিচার-বিশ্লেষণ'-'সমালোচনা', মূল্যায়ন'ই হলো দর্শনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। দর্শন বিনা বিচারে, বিনা নিরীখে যাচাই ও প্রতিপাদন না করে কোনো কিছুকে গ্রহণ করে না। সত্যের মানদণ্ডে, সত্যের নিক্তিতে যাচাই ও প্রতিপাদন করেই কেবল কোনো কিছুকে গ্রহণ করে। বুদ্ধিবৃত্তিক চর্চা জ্ঞানকে শানিত, ধারালো, সুচালো, সূক্ষ্ম, মার্জিত ও সংযত করার ক্ষেত্রে দর্শন অনুশীলন এবং দর্শনের যৌক্তিক মূল্যায়নকে স্বীকার্য সত্য হিসেবে গ্রহণ করার বিকল্প কোনো মাধ্যম নেই। খণ্ড খণ্ড আংশিক সত্য দিয়ে দর্শনের কৌশল পরিতৃপ্ত হয় না। এজন্য দর্শন অখন্ড সত্য হিসেবে পরমসত্তাকে জানতে চায়। দর্শন অভিজ্ঞতার পরিসর অতিক্রম করে অতীন্দ্রিয় বা অধিবিদ্যক জগতে প্রবেশ করে তার জিজ্ঞাসার উত্তর পেতে চায়। সহজ কথায় বলা যায়, দর্শন হলো এমন এক উপলব্ধি ও জ্ঞানগর্ভ যা সামগ্রিকভাবে সার্বিক সত্যকে জানতে চায় এবং সেই সত্য সবাইকে জানাতে চেষ্টা করে।

4 views

Related Questions