1 Answers
'আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হলো যথার্থ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা' অধ্যাপক মাবুবের এ বক্তব্যটির সাথে আমি একমত। আরোহ অনুমানে বিশেষ বিশেষ ঘটনা বা দৃষ্টান্ত থেকে সার্বিক সত্য বা সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করা হয়। এ সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হলে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয় একেই বলে আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতিতে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যে নয়টি স্তর রয়েছে তার মধ্যে সর্বশেষ স্তর হলো সিদ্ধান্ত প্রতিষ্ঠা। আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হলো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। যাচাইকরণের মাধ্যমে সার্বিক বাক্যটি প্রমাণিত হলে তা যথার্থ সিদ্ধান্তের মর্যাদা লাভ করে। আরোহ অনুমানের পদ্ধতির বিভিন্ন স্তর সুষ্ঠুভাবে অনুসরণ করলেই কেবল সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভম্ব এবং তা বৈজ্ঞানিক সত্যের নিয়ম বলে বিবেচিত হয়। কাজেই সিদ্ধান্ত প্রতিষ্ঠা হলো আরোহ অনুমানের সর্বশেষ স্তর। যখন কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা হয়, যেমন- 'অতএব সকল মানুষ হয় সুন্দর' তখন এই সিদ্ধান্তের পূর্বে সংজ্ঞায়ন, নিরীক্ষণ, বিশ্লেষণ, শ্রেণিকরণ, অপনয়ন, প্রকল্প প্রণয়ন, সার্বিকীকরণ এবং যাচাইকরণ করতে হয়। উক্ত স্তরগুলোতে যখন কোনো যুক্তিবাক্য যথার্থ বলে প্রতীয়মান হয় তখনই এটা চূড়ান্ত সিদ্ধান্ত বা সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য মনোনীত হয়। সুতরাং আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হলো যথার্থ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা।