1 Answers
সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় দেশের অবকাঠামো ও জাতীয় অর্থনীতিকে উন্নত ও সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে'-ব্যক্তব্যটির সাথে আমি একমত।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। পিপিপি ব্যবসায় স্থাপন করার ফলে সরকারি ও বেসরকারি সম্পর্কের উন্নয়ন ঘটে। জনগণ বিভিন্ন দিক থেকে সুবিধা লাভ করে। অন্যদিকে, বেসরকারি বিনিয়োগকারীরাও লাভবান হয়। তাই এ ব্যবসায় এত গুরুত্বপূর্ণ।
সরকারি-বেসরকারি অংশীদারিত্ব PPP ব্যবসায় হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। অবকাঠামো নির্মাণ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান গঠনে এরূপ ব্যবসায় কার্যকর। এতে উভয়ের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে ও সরকারের আর্থিক চাপ হ্রাস পায়। অন্যদিকে বেসরকারি বিনিয়োগকারীরাও লাভবান হয়।
একটা দেশের সরকারকে বিভিন্ন কাজের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এই উন্নয়ন কর্মকান্ড পরিচালনা ও সেবাখাত উন্নয়নের কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মিলে সরকার অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ উদ্যোগে এরূপ কাজ পরিচালনা করতে পারে। এতে উভয়ের মধ্যে শুধু সহযোগিতার সম্পর্কের উন্নয়নই ঘটে না সেই সাথে সরকারের আর্থিক চাপ হ্রাস পায়। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানও তুলনামূলকভাবে কম ঝুঁকিতে ও সরকারি ট্যাক্স সুবিধা ভোগ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগে অংশ নিতে পারে। যা দেশ সেবায় তাদের সরাসরি অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করে।
সুতরাং বলা যায়, সরকারি বেসরকারি অংশীদারিরভিত্তিক ব্যবসায় দেশের অবকাঠামো ও জাতীয় অর্থনীতিকে উন্নত ও সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বক্তব্যটি যথার্থ।