1 Answers

উদ্দীপকের ছাত্রের বক্তব্য হলো যৌক্তিক বিভাগ অনুযায়ী সবকিছু শ্রেণিবিন্যাস করা যায় না। হ্যাঁ, আমি ছাত্রের বক্তব্যের সাথে একমত। নিচে আমার মতের পক্ষে যুক্তি দেওয়া হলো-

• মৌলিক ও সরল বিষয়ের যৌক্তিক বিভাগ সম্ভব নয়, কারণ মৌলিক ও সরল বিষয়ের কোনো অংশ থাকে না। এ জন্য এগুলোকে বিশ্লেষণ করা যায় না। আর বিশ্লেষণ করা যায় না বলে এদের বিভক্ত করার প্রয়োজন হয় না। যেমন: 'সুখ- দুঃখ'জাতীয় মানসিক ঘটনাগুলো এতটাই মৌলিক ও সরল যে এগুলোর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রয়োগ করা সম্ভব হয় না।

• বিশিষ্ট সমষ্টিবাচক পদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রযোজ্য নয়। কারণ বিশিষ্ট সমষ্টিবাচক পদগুলো একক ও নির্দিষ্ট বিধায় এরূপ পদের কোনো উপশ্রেণি থাকে না। আর এজন্য এসব পদকে বিভক্ত করা সম্ভব হয় না। যেমন: 'ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার' হচ্ছে এমনই একটি বিশিষ্ট সমষ্টিবাচক পদ, যার কোনো উপশ্রেণি নেই। আর এ কারণেই এ পদটিকে যৌক্তিকভাবে বিভক্ত করা সম্ভব নয়।

• একক ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাজন সম্ভব নয়। কারণ যৌক্তিক বিভাগ কেবল জাতিবাচক বা শ্রেণিবাচক পদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, একক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে নয়। যেমন : 'মানুষ' শ্রেণির বিভাগ করা গেলেও 'কবির' নামক বিশেষ ব্যক্তিকে যৌক্তিকভাবে বিভক্ত করা সম্ভব হয় না।

5 views

Related Questions