1 Answers
দেশের ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণে রাজিব অর্থনৈতিক পরিবেশের উন্নয়নের কথা ভাবছিল।
সাধারণত বিনিয়োগের পরিমাণ, উৎপাদন ও বণ্টন ব্যবস্থা, ব্যাংক ও বিমা ব্যবস্থা, জনগণের ভোগ অভ্যাস, শিল্প-বাণিজ্যের ধরন ইত্যাদির ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়।
উদ্দীপকের রাজিবের শিক্ষক ক্লাসে বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা বর্ণনা করেছেন। তার অভিমত হলো হরতাল, রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের বিদ্যমান ব্যবসায় সংগঠনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের পরিস্থিতি নতুন শিল্প এবং ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনাকে খর্ব করে। পক্ষান্তরে, রাজিবের ভাবনা থেকে বোঝা যায়, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলেও ব্যাংক যদি ঋণ প্রদান না করে, জনগণ সঞ্জয় কম করে, বিমা ও পরিবহন ব্যবস্থা যথাযথ না হয় তবে ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ অসম্ভব হয়ে পড়বে।
সর্বোপরি রাজীবের ভাবনার সাথে একমত পোষণ করে বলা যায়, ব্যবসায় পরিবেশ উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিবেশ উন্নয়ন জরুরি।