1 Answers

সৃষ্টির সেবা করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। উদ্দীপকে কবিতার সাথে আমি একমত। ইসলাম ধর্মেও সৃষ্টি জীবের প্রতি সেবা করার গুরুত্ব বর্ণিত হয়েছে। বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়। হাদিসে আছে- জনৈক নবিকে এক পিপীলিকা দংশন করলে তিনি সমস্ত পিপীলিকা পুড়িয়ে মেরে ফেলেন। এতে আল্লাহ তায়ালা ওহির মাধ্যমে তাকে বলেন, তুমি একটি অপরাধে আমার মহিমা ঘোষণাকারী একটি সম্প্রদায়কে শেষ করে দিলে? এতে বোঝা যায় সৃষ্টি জীবের প্রতি সেবা না করলে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে না।

আলোচ্য কবিতার মূলভাব হলো যে ব্যক্তি সৃষ্টির সেবা করে সে ব্যক্তি ঈশ্বরের কাছে খুব প্রিয়। সৃষ্টিকর্তা পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। জীবজন্তু ও পশুপাখি আল্লাহর সৃষ্টি বৈচিত্র্যের একটি বিশেষ দিক। এ সৃষ্টির সেবা করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়।

ইসলাম ধর্মের মূলনীতি ও কবিতাংশের কথা একই হওয়ায় উদ্দীপকের কবিতার সাথে আমি একমত।

4 views

Related Questions