1 Answers

হ্যাঁ, উদ্দীপকের রহিম সাহেবের আত্মীয়স্বজনরা গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান- আমি এ বক্তব্যের সাথে একমত।

জ্ঞাতিগোষ্ঠীর ভূমিকা গ্রামীণ ক্ষমতা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান। গ্রাম প্রশাসনের নিকটতম প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। সাধারণভাবে দেখা যায়, এ সব প্রতিষ্ঠানে নেতৃত্ব করার জন্য প্রয়োজন হয় আত্মীয়স্বজনের সাহায্য। ক্ষমতা লাভের জন্য সবসময়ই চলে এক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বিতা। আর এ প্রতিদ্বন্দ্বিতায় দেখা যায়, যার যতবেশি আত্মীয় স্বজন থাকে তিনিই জয়লাভ করে থাকেন। কারণ এসব নির্বাচনে জ্ঞাতিগোষ্ঠীর সাহায্য একটি বড় মাধ্যম হিসেবে কাজ করে। বিশেষ করে নির্বাচনের সময় বেশি আত্মীয় স্বজনের অধিকারী ব্যক্তিরাই জয়লাভ করে থাকে। কারও সাথে ব্যক্তিগত শত্রুতা থাকলেও এ ধরনের নির্বাচনে শত্রুতা ভুলে গিয়ে গোষ্ঠীসদস্যরা উৎসাহের সাথে তাদের প্রার্থীকে সমর্থন দিয়ে বিজয়ী করে আনে। এজন্যই দেখা যায়, বেশি আত্মীয় স্বজন থাকলে ক্ষমতার করিডোরে প্রবেশ সহজ হয়।

উদ্দীপকের রহিম সাহেব ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তার বাবা আশ্বস্ত করে বলেন, চিন্তা করিস না, গ্রামে আমাদের যে পরিমাণ আত্মীয় স্বজন আছে তারা চেষ্টা করলে তুই এমনিতেই পাস করবি। এর মাধ্যমে মূলত নির্বাচনে জ্ঞাতিগোষ্ঠীর ভূমিকার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, গ্রামীণ ক্ষমতা কাঠামোতে আত্মীয় স্বজন গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।

4 views

Related Questions